একদিন একটি ছোট বাচ্চা ছেলে তার বাবাকে জিজ্ঞাসা করল “বাবা জীবনে সফলতা আসলে কি?” তখন বাবা ছেলেকে নিয়ে একটা মাঠে গেল ঘুড়ি ওড়াতে । বাবা ঘুড়ি ওড়াতে লাগলেন| ছেলেটি মনোযোগ দিয়ে ঘুড়ি ওড়ানো দেখছে, কিছুক্ষণ পর সে বলল বাবা সুতোর কারণে ঘুড়িটা বেশিদূর যেতে পারছে না|আমরা কি সুতোটা কেটে দেবো? বাবা সুতো কেটে দিলেন| এবার ঘুড়িটি আরো উপরে উঠতে থাকল এবং ক্রমশ দূরে যেতে থাকলো, কিছুক্ষণ পর দিগন্তে হারিয়ে গেল| তারপর কোন অজানা জায়গায় ঘড়িটি মাটিতে লুটিয়ে পড়ল| তখন তার বাবা জীবনে সফলতার পার্থক্য বোঝালেন l আমরা যে উপরে উঠতে চাইছি, সেই উপরে ওঠা কিছু রীতিনীতি দ্বারা বাধাপ্রাপ্ত হচ্ছে, যেমন- সংসার, পরিবার, সমাজ ইত্যাদি l আমরা এগুলো থেকে বাধা মুক্ত হতে চাইছি l আসলে এগুলি হল আসল সুতো যা আমাদের উপরে উঠতে সাহায্য করে l সুতো ছাড়া উপরে ওঠা অসম্ভব, আর আমরা যদি সুতো ছাড়া উপরে উঠতে চাই তাহলে আমাদের সেই অবস্থা হবে যা সুতোহীন ঘড়িটির হয়েছিল l তাই সাফল্যের চূড়ান্ত সীমায় নিজেকে নিয়ে যেতে সেই সুতোর সাথে কখনো সম্পর্ক বিচ্ছিন্ন করা যাবেনা, পরিবার, আত্মীয়স্বজন, সমাজ কে সঙ্গে নিয়ে ধীরে ধীরে নিজের লক্ষ্যে অটুট থাকুন l যদি লক্ষ্যে পৌছাতে মাঝ পথে অনেক বাধা বিপত্তি আসে সেই বাধাগুলোর অনেকাংশ আপনার সুতো মানে আপনার পরিবার শোষণ করে নেবে l আর ধীরে ধীরে আপনি আপনার কাঙ্খিত সাফল্য পেয়ে যাবেন
শেষ পর্যন্ত পড়ার জন্য ধন্যবাদ। এই গল্পটি যদি আপনার ভালো লেগে থাকে, তাহলে আমাদের এই সাইটটি ফলো করে রাখবেন।
One day a young boy asked his father "What is the success of my father?" Then the father went to a field with the boy to pull the kite. The father started pulling the kite The boy is watching the kite with the attention, after a while he said that the ditch can not go far enough because of father's hand, will we cut the thread? The father cut off the yarn The kite continued to move upwards and gradually went away, after a while lost in the horizon. Then the watch fell on the ground in an unknown location His father reflected the difference in success in life. We are being intercepted by some of the above-mentioned practices, such as family, society, etc. We are trying to get rid of them. These are the real yarns which help us to get up. It is impossible to rise without the y thread, and if we want to go up without thread, then we will be the situation that was in the unmanned clock. Never be relieved with that thread to take yourself to the ultimate extent, with family, relatives and society, slowly and steadfastly pursue your goals. If there is a lot of obstacles in the middle of the way to reach the goal, then your yarn will be absorbed by your family. l And slowly you will get your desired success.
Thank you for reading the end. If you love this story, then follow us on this site.